ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ভোট দিবেন : উপদেষ্টা আদিলুর রহমান খান

ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ভোট দিবেন। ফ্যাসিবাদকে দমন করতে হবে প্রতিহত করতে হবে। আজ শুক্রবার সকালে বান্দরবানের জেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে গণভোটের প্রচার ও ভোটার উদ্ধুদ্ধকরণের উদ্যোশে প্রচারণা সভায় প্রদান অতিথির বক্তব্য রাখতে গিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এমন মন্তব্য করেন।

এসময় তিনি বলেন,এতদিন যে অন্যায় হয়েছে সেই আন্দোলন আর হতে দেয়া হবে না। গণঅভ্যুথানের সরকারের উদ্যোগে জুলাই সনদ প্রেরণ করা হয়েছে আর সেই সনদের ব্যাপারে সকলের সম্মতির জন্য ১২ই ফেব্রুয়ারি গনভোট। যারা বাংলাদেশকে বদলে দিতে চান,বাংলাদেশকে সমৃদ্ধশালী করতে চান সবাই মিলে গনভোটে হ্যঁা এর পক্ষে দাড়াঁবেন।

NewsDetails_03

বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি এর সভাপতিত্বে এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, বান্দরবানের পুলিশ সুপার আবদুর রহমানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে তিনি বান্দরবান শহরের নিউগুলশানস্থ পৌর পানি শোধানাগার পরিদর্শন করেন এবং পানি সরবরাহের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

এর আগে সকালে প্রথমে বান্দরবানে জুলাই শহীদদের স্মরণে নির্মিত “ জুলাই স্মৃতিস্তম্ভে ” পুস্পস্তবক অর্পণ করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।

আরও পড়ুন