বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বান্দরবান জেলার সুয়ালক ইউনিয়নের আমতলী মারমা পাড়ায় অনন্যা কল্যাণ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ মার্চ সকালে অনন্যা কল্যাণ সংগঠনের নির্বাহী কমিটির সভাপতি মিসেস পম্পা রানী খিসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুপন চাকমা।

NewsDetails_03

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুয়ালক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শৈক্য হ্লা মারমা, বান্দরবান ওমেন এক্টিভিস্ট ফোরামের সভাপতি মিসেস পাইম্রাউ মারমা এবং অনন্যা কল্যাণ সংগঠনের কর্মসূচি পরিচালক আখ্যইমং মারমা।

অনুষ্ঠানে বর্ণাঢ্য র‌্যালী পাশাপাশি নারী অধিকার, নারীর ক্ষমতায়ন এবং সমাজে নারীদের অগ্রযাত্রা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বান্দরবান জেলার সুয়ালক ইউনিয়নের আমতলী মারমা পাড়ায় অনন্যা কল্যাণ সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় স্বারক তুলে দিচ্ছেন অতিথিরা । ছবি-পাহাড়বার্তা

এ সময় এলাকার কিশোরীদের উৎসাহিত করতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আমতলী মারমা পাড়ার কিশোরী উক্রানু মারমা এবং আমতলী তঞ্চঙ্গ্যা পাড়ার টিপি তঞ্চঙ্গ্যাকে কিশোরীদের পক্ষ থেকে অগ্রপথিক হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানটি আয়োজনের ক্ষেত্রে কারিগরি সহযোগিতা করেছে IFES-বাংলাদেশ এবং আর্থিক সহায়তা প্রদান করেছে UK International Development ও Embassy of Sweden।

আরও পড়ুন