প্রথমবারের মতো দেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পী হাসান তার ব্যান্ড “আর্ক” নিয়ে সংগীত পরিবেশনের জন্য বান্দরবান পার্বত্য জেলায় আসছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বান্দরবান সরকারি কলেজের ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী)র অনুষ্ঠানে যোগ দিতে ব্যান্ড শিল্পী হাসান ও তার ব্যান্ড আর্ক এর সদস্যদের নিয়ে আগামী ২৬ ডিসেম্বর বান্দরবান সফরে আসছেন। ঐদিন সন্ধ্যায় তিনি সংগীত পরিবেশন করবেন।

এই বিষয়ে ব্যান্ড শিল্পী হাসান এক ভিডিও বার্তায় বলেন, আমরা আর্ক ব্যান্ড আসছি আগামী ২৬ ডিসেম্বর পাহাড় কন্যা বান্দরবানে, দেখা হবে বান্দরবান সরকারি কলেজ ক্যাম্পাসে। দেখা হবে গানে গানে, প্রানে প্রানে।
প্রসঙ্গত, ৯.৫১ একর জমি নিয়ে বান্দরবান সরকারি কলেজ ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। পরে, ১৯৮০ সালের মার্চ মাসে কলেজটিকে জাতীয়করণ করা হয়, কলেজটি বান্দরবানে শিক্ষা ক্ষেত্রে অসমান্য ভূমিকা রাখে।



