বান্দরবানে এনসিপি’র নতুন কমিটি নিয়ে বিভেদ !

মামলার আসামী ২ কমিটির পদে

বান্দরবানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) র নতুন আহবায়ক কমিটি ঘোষনার ১দিন পর কমিটি সংশোধন করে নতুন কমিটি দেওয়ার দাবিতে সংগঠনটির নেতা কর্মীরা আল্টিমেটাম দিয়েছে, যার ফলে সংগঠনটির নেতাকর্মীদের মথ্যে বিভেদ দেখা দিয়েছে।

আজ শুক্রবার বিকালে জেলা শহরের একটি হোটেলে সংবাদ সন্মেলনে স্থানীয় এনসিপি’র নেতারা উপস্থিত হয়ে এই আল্টিমেটাম দেন।

সংবাদ সন্মেলনে এনসিপি’র প্রধান সমন্বয়কারী শহীদুর রহমান সোহেল বলেন, টাকার বিনিময়ে এই আহবায়ক কমিটি দেওয়া হয়েছে, এই কমিটি সংশোধন করে কমিটি দেওয়া না হলে আমরা পদত্যাগ করবো।

NewsDetails_03

এসময় এনসিপি’র প্রধান সমন্বয়কারী শহীদুর রহমান সোহেল, যুগ্ম সমন্বয়কারী তপন মারমা, যুগ্ম সমন্বয়কারী খালেদ মোশাররফ হোসেন মাসুদ, নতুন আহবায়ক কমিটির যুগ্ন সদস্য সচিব গোলাম মোস্তফা মাসুদ, আহবায়ক কমিটির যুগ্ন সদস্য সচিব লিটন কান্তি পাল, যুবশক্তির আহবায়ক সাদ্দাম হোসেন, যুবশক্তির যুগ্ম সদস্য সচিব জোবায়ের হোসেন ইমরান, যুবশক্তির যুগ্ম সদস্য সচিব: মো শাহাদাৎ হোসেন (দপ্তর), যুবশক্তির মুখপাত্র ইয়াসিন প্রমুখ।

এনসিপি’র যুগ্ন সমন্বয়কারী তপন মারমা বলেন, নতুন আহবায়ক ও সদস্য সচিব এনসিপি’র কোন অনুষ্ঠান ও কর্মসূচীতে আসেন নাই, তাদের কিভাবে এই কমিটির দায়িত্ব দেওয়া হলো এটা নিয়ে ত্যাগি নেতাকর্মীদের মনে প্রশ্ন দেখা দিয়েছে, আমরা মর্মাহত, এটা কখনও হতে পারেনা।

এদিকে জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটায় গত ১৬ নভেম্বর অভিযানে সরকারী কাজে বাধা দেয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী এরফানুল হক’সহ ১১ জন এবং অজ্ঞাত চারশজনকে আসামী করে মামলা করে পরিবেশ অধিদপ্তর। চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী এরফানুল হক একদিকে মামলা, অন্যদিকে বর্তমানে এনসিপি’র বান্দরবান জেলার আহবায়ক কমিটির সদস্য সচিব মনোনিত হওয়ায় একই ব্যাক্তি একই সংগঠনের ২ পদে থাকার বিষয়ে সংগঠনটির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

প্রসঙ্গত: গত ৪ ডিসেম্বর মং সা প্রু চৌধুরীকে আহবায়ক ও মোহাম্মদ এরফানুল হক কে সদস্য সচিব করে আগামী ৬ মাসের জন্য এনসিপির বান্দরবান জেলার আহবায়ক কমিটির অনুমোদন দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আর এই নতুন কমিটি ঘোষনার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভেদ ও আন্ত:কোন্দল শুরু হয়।

আরও পড়ুন