বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. কামাল হোসেন (৪২) কে মৃত্যুদন্ড প্রদান করেছেন আদালত।একই সাথে ৪০ হাজার টাকা অর্থদন্ডও প্রদান করা হয়।

আজ বুধবার (৯ জুন) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক অরুন পাল এই আদেশ প্রদান করেন। মৃত্যুদন্ড প্রাপ্ত কামাল হোসেন জেলার লামা উপজেলার আজিজ নগর পূর্ব চাম্বী ডিগ্রীখোলা এলাকার মৃত দুলা মিয়ার ছেলে।

NewsDetails_03

মামলা সুত্রে জানা যায়, ২২ বছর আগে কদর বানুর সাথে ইসলামী শরিয়া মতে বিয়ে হয় কামাল হোসেনের। ২ ছেলে মেয়ে নিয়ে তাদের সংসার। এরই মধ্যে সে অপর একটি বিয়ে করে ২য় স্ত্রীকে নিয়ে ঘরে তুলতে চাইলে তাতে বাঁধা দেয় কদর বানু। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রী কদর বানু ও ছেলেকে মারধর করে বাড়ী থেকে বের করে দিলে কদর বানু বাবার বাড়ী এসে নিজে বাদি হয়ে এই বিষয়ে লামা থানা একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলা থেকে মুক্তি পেতে কামাল ফের শ্বশুড় বাড়ি নিয়ে যায়। শ্বশুড় বাড়ীতে থাকা অবস্থায় ফের ঝগড়া হলে স্বামী কদর বানুকে মারধর করে হত্যার হুমকি দিয়ে চলে যান। এই ঘটনার পরদিন ২০১৯ সালের ২ নভেম্বর স্বামীর বাড়ীর ঘরের বাইরের আড়ের সাথে ঝুলন্ত অবস্থায় কদর বানুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় কদর বানুর ভাই আকবর হোসেন বাদি হয়ে ওই দিন লামা থানায় হত্যা মামলা দায়েরের প্রেক্ষতে আদালতে স্বাক্ষ্য প্রমাণে দোষি প্রমানিত হওয়ায় আদালত আজ এই রায় প্রদান করেন।

এই বিষয়ে রাস্ট্র পক্ষের আইনজীবী মো. আলমগীর চৌধুরী জানান, অভিযুক্তের বিরুদ্ধে আনিত হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামী কামাল হোসেনকে মৃত্যুদন্ডের আদেশ প্রদান ও ৪০ হাজার টাকা অর্থদন্ডও প্রদান করেন।

আরও পড়ুন