বান্দরবানে হিল হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি বান্দরবানে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো হাফ হিল ম্যারাথন প্রতিযোগিতা। তিন ক্যাটাগরিতে নারী-পুরুষ, শিশু ও প্রবীণসহ ৪৯০ জন দৌড়বিদ অংশ নেন এবারের প্রতিযোগিতায়। পাহাড়ের সৌন্দর্য্য ও বৈচিত্র বিশ্বের কাছে তুলে ধরতে পার্বত্য জেলা বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে হাফ হিল ম্যারাথন প্রতিযোগিতা সিজন ২।

আজ শনিবার (১৮ অক্টোবর) ভোরে বান্দরবান শহরের স্থানীয় রাজার মাঠ থেকে শুরু হয়ে এই প্রতিযোগিতা চলে চিম্বুক সড়কের উঁচু-নিচু, আঁকা-বাকা পাহাড়ি পথ ধরে। হিলস রানার এর আয়োজনে ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার ও বেটার রান এ তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৪৯০ জন দৌড়বিদ। এরমধ্যে রয়েছে ৬৫ জন নারী দৌড়বিদ। সকাল ৬ টায় স্থানীয় রাজার মাঠ থেকে শুরু হওয়া এ ম্যারাথন প্রতিযোগিতা শেষ হয় সকাল ১০ টায়। এদিকে আঁকা বাঁকা উচু নিচু পাহাড়ী সড়কে রোমাঞ্চকর এ ম্যারাথনে অংশ নিতে পেরে উচ্ছসিত দৌড়বিদরা।

এসময় রাজার মাঠে হিলস রানার এর আয়োজনে ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার ও বেটার রান এ তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেয়া দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৪৯০ জন দৌড়বিদদের বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন সেনা রিজিয়নে ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান ও অতিথিবৃন্দরা।
প্রতিযোগিতায় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান সদর জোনের জোন কমান্ডার মোহাম্মদ হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সিকদার, পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. নাসির উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, হিল হাফ ম্যারাথন উদযাপন কমিটি বান্দরবানের আহবায়ক শহিদুর রহমান সোহেল সহ ক্রীড়া প্রেমীরা।



