বিএনপি নেতা সালাহ উদ্দিনকে কটুক্তির প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল
কক্সবাজারে এক রাজনৈতিক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ
রবিবার (২০ জুলাই) বিকেল ৪টায় বান্দরবান জেলা বিএনপির আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বান্দরবান জেলা বিএনপি এর আয়োজিত এই কর্মসুচীতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা অংশ নেয় এবং জেলা সদরের বিভিন্ন পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মুক্তমঞ্চের সামনে গিয়ে জড়ো হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কক্সবাজারে গত ১৯ জুলাই এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সম্পর্কে যে মনগড়া, ভিত্তিহীন ও অশালীন মন্তব্য করেছেন তা অত্যন্দ নিন্দনীয়। সালাহউদ্দিন আহমেদ একজন দেশপ্রেমিক রাজনীতিক, যিনি গণতন্ত্র রক্ষার লড়াইয়ে নিখোঁজ হওয়ার শিকার হয়েছেন, তাঁর বিরুদ্ধে এমন কটুক্তিমূলক বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বক্তারা এসময় বান্দরবান নিয়ে কুরুচিকর মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর নেতা সারজিস আলমের প্রতি ধিক্কার জানিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদোহী মামলা করলে সরকারের প্রতি আহবান জানান।
এসময় বক্তারা জুলাই আন্দোলনকে একটি দলের সাফল্য বলে প্রচার করার পাশাপাশি বিএনপির নেতাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করার প্রতিবাদ জানান এবং এই ঘটনার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর নেতা নাসির উদ্দিন পাটোয়ারীকে জনসম্মুখে ক্ষমা চাইতে আহবান জানান।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বান্দরবান জেলা বিএনপি এর আহবায়ক সাচিং প্রু জেরী, যুগ্ন আহবায়ক অধ্যাপক ওসমান গণি,মুজিবুর রশিদ, সদস্য সচিব মো.জাবেদ রেজা,সদস্য মামাচিংসহ বান্দরবান জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।


