রামগড় পৌরসভার উদ্যোগে ঈদ আনন্দ উৎসব ও আলোচনা সভা

খাগড়াছড়ির রামগড় পৌরসভার উদ্যোগে ঈদ-পরবর্তী,ঈদ আনন্দ, শুভেচ্ছা বিনিময় ও উপজেলা উন্নয়ন ভাবনা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২২ মার্চ) রামগড় পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ও স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব মোঃ হাসনাত মোর্শেদ ভুইয়া (লালন)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন এবং পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন,রামগড় প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন প্রমুখ।

NewsDetails_03

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা রামগড় পৌর এলাকার চলমান নানা সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। তারা বলেন, রামগড়ের টেকসই উন্নয়নের জন্য সরকারি-বেসরকারি সকল পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে এ ধরনের আলোচনা সভা ভবিষ্যতে উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং স্থানীয় সমস্যাগুলোর কার্যকর সমাধান নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। সভা শেষে উপস্থিত সকলেই পরস্পরের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

আরও পড়ুন