বান্দরবানের রুমা সদর ইউনিয়নে ৮নং ওয়ার্ডের ক্যম্বওয়া পাড়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১টি পরিবারের বসতঘর। পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ বসতবাড়ির মালিকের নাম উচহ্লা মার্মা। এ অগ্নিকাণ্ডে নগদ ১২ লক্ষ টাকা ও তিন ভরি সোনা সহ প্রায় ২৫ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও পাড়াবাসীরা জানায়, আজ সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৫টা থেকে পরিবারের লোকজন নিত্যদিনের মতো বাগান ও জুমে কাজ চলে যায়। সকাল সাতটার দিকে ঘর থেকে যখন আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। ওই সময় পাড়ার অন্য পরিবারের লোকজনও তাদের নিজ নিজ বাগান ও জুমে কাজ করতে চলে গেছে। খবর পেয়ে ফিরে এসে দেখি, ততক্ষনে ঘর পুড়ে সব শেষ হয়ে গেছে।

গদ ১২ লক্ষ টাকা ও তার বসত বাড়িসহ সয়-সম্পতি সব পুড়ে ছাই হয়ে গেছে, এখন আমি কি করব, আমার কাছে উপরে আকাশ আর নিচে মাটি। এছাড়া আর কিছু দেখি না বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত উচহ্লা মার্মা।
রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিনু মার্মা বলেন, আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রাথমিক ভাবে দরকারি জিনিস হিসেবে হাড়ি পাতিল ও চাল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। তাছাড়া প্রয়োজনীয় সহযোগিতার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন দেয়া হচ্ছে। জেলা প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে নগদ পাঁচ হাজার টাকা ও ৩০ কেজি চাল দেয়া হবে।



