লামায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলার লামা উপজেলায় ফ্রি মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ও পৌর যুবদল এসবের আয়োজন করে। উপজেলা বিএনপির সভাপতি মো. আমির হোসেন মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্ভোধন করেন।

এ উপলক্ষে উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন রফিক’র সভাপতিত্বে এক আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক থোয়াইনু অং চৌধুরী ও য্গ্নু-সাধারণ সম্পাদক আবু তাহের মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন বিশেষ অতিথি ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সুলতান আকবর মোমিন, সদস্য সচিব সিরাজুল ইসলাম, সদস্য আবু সুফিয়ান, পৌর যুবদলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন ও যুগ্ন আহবায়ক ফরহাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট রবিউল হোসেন ইরান প্রমুখ। ফ্রি মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয় পরিচালনা করেন আলিঙ্গন হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট রিপন মিয়া ও রনি হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বৈরাচার এরশাদ ও হাসিনার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যুবদল। বর্তমানে দেশের শৃঙ্খলা রক্ষায় এ দলটি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।



