কাপ্তাইয়ের যে সড়কটির বেহাল অবস্থা

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট( বিএসপিআই) এর প্রধান ফটকের সামনে সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এর বেহাল অবস্থা হয়েছে। সড়কে ছোট ছোট গর্ত হওয়ায় যান চলাচল ব্যহত হচ্ছে। এছাড়া বিএসপিআই এর শিক্ষার্থী ক্লাস করতে গিয়ে সমস্যায় পড়েছে। সড়ক দিয়ে চলাচল করার সময় ময়লা ও কাদামাটি শিক্ষার্থীর শরীরে পরে শেষ মেশ ক্লাস করতে পারছেনা বলে অভিযোগ উঠেছে।

কম্পিউটার বিভাগের শিক্ষার্থী কামরুল হাসান সৌরভ জানান, ইন্সটিটিউটের প্রধান সড়কের বেহাল অবস্থায় আমরা বিভিন্ন সমস্যা পড়েছি। চলাচলের সময় ময়লা, কাদামাটি ছিটকে আমাদের শরীরে পড়ছে।যার ফলে ময়লা ও কাদামাটি নিয়ে ক্লাস করা একেবারে অসম্ভব হয়ে পড়েছে। সড়কটি নিয়ে দিন দিন অসন্তোষ বাড়ছে। এসড়ক দিয়ে বাংলাদেশ নৌবাহিনী শহীদ মোয়াজ্জম ঘাঁটি, কাপ্তাই বন বিভাগ, বাংলাদেশ বন শিল্প কারখানা,পুলিশ সার্কেল অফিস সহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের লোকজন যাতায়াত করে৷ এছাড়া প্রতিদিন শত শত পর্যটক এ সড়ক ব্যবহার করে রাঙামাটি ভ্রমনে যান। সড়কের প্রধান ফটকের সামনে ছোট, ছোট গর্ত হওয়ার ফলে জনসাধারণের বড় সমস্যা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগ সেকশন-১এর দায়িত্ব থাকা এ সড়কের কোন নজরদারি নেই বললেই চলে।

NewsDetails_03

এ বিষয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস জানান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়কটির বেহাল অবস্থা। শিক্ষার্থী চলাচল করতে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। সড়ক দিয়ে চলতে বা ক্লাস করতে এসে শিক্ষার্থী ময়লার কবলে পড়ছে। সড়কটি দ্রুত সংস্কার করার জন্য প্রশাসনিক ভাবে অবগত করার পরও কোন সুরাহা হয়নি।

এলাকাবাসী নারায়ণ দাশ, মো: ইকবাল, রাশেদ বলেন, সড়কটি দ্রুত সংস্কার হওয়া জরুরি। আমরা
সড়কটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাই।

রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, সড়কটি সওজ রাঙামাটি এর তালিকাভুক্ত না হওয়ায় আমরা টেন্ডার করতে পারছি না, তবে ছোট খাটো যেই গর্ত হয়েছে সেইগুলো আমরা ঠিক করে দিব।

আরও পড়ুন