কাপ্তাইয়ের শিলছড়িতে সেইফটি ট্যাংকিতে পড়ে শিশুর মৃত্যু

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সেইফটি ট্যাংকিতে পড়ে নন্দী মল্লিক তুলসী নামে ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুর ১ টা ৪৫ মিনিট এর দিকে এই ঘটনা ঘটে বলে জানান ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার।

NewsDetails_03

মেয়েটি বাবার নাম সুজন মল্লিক। এসময় তাঁর ঘরে তার ঠাকুরমা ছাড়া কেউ ছিল না বলে জানান শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক সোহেল। তিনি আরোও বলেন, মেয়েটির মা আজ হতে গার্মেন্টস এ চাকরি করতে গিয়েছে, বাবা কেপিএম কয়লার ডিপু এলাকায় থাকতেন।

এদিকে মেয়েটি সেইফটি ট্যাংকিতে পড়ার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলেও এর আগে তাঁর মৃত্যু হয় বলে জানান কাপ্তাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রুইহ্লা অং মারমা।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন