
বেলা আড়াইটায় খাগড়াছড়ি শহরের য়ংড় বৌদ্ধ বিহার এলাকা থেকে সাসনা রক্ষিত ভিক্ষু কল্যাণ সমিতি ও বাংলাদেশ বুডিস্ট কল্যাণ সমিতি খাগড়াছড়ি শাখার ব্যানারে বৌদ্ধ ভিক্ষু, দায়ক দায়িকা ও পূণ্যার্থীরা মিলে মঙ্গল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মঙ্গলশোভাযাত্রায় জেলা সদরের বিভিন্ন এলাকা থেকে দশ হাজারের মতো মারমা, চাকমাসহ বৌদ্ধ ধর্মাবলম্বীরা বৌদ্ধ ধর্মের পতাকা, কল্পতরু নিয়ে অংশগ্রহণ করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বুদ্ধ পূর্ণিমার শোভাযাত্রাসহ বিহারে প্রার্থনারত পূণ্যার্থীদের নিরাপত্তার জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।



