দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুব সমাজের অংশগ্রহণ অপরিহার্য : পার্বত্যমন্ত্রী

দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের অংশগ্রহণ অপরিহার্য। তরুণদের মেধা, শ্রম ও সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। তিনি যুবদলের নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ, ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে জনসেবামূলক কর্মকান্ডে সম্পৃক্ত থাকার আহবান জানান পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য র‌্যালি, যুব সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী একথা বলেন।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বান্দরবান জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

NewsDetails_03

বিকেলে বান্দরবান শহরের হিলভিউ কনভেনশন হল থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে সমবেত হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।

সভাপতির বক্তব্যে জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম বলেন, যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে জনকল্যাণমূলক কর্মকান্ডে যুবদলকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বান্দরবান জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক ওসমান গনি, যুগ্ন আহবায়ক সাচ প্রু, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য আব্দুল মাবুদ, সদস্য মশিউর রহমান মিঠুন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মুজিবুর রশিদ সহ বান্দরবান জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন