রোয়াংছড়িতে রথ বিসর্জনের মাধমে শেষ হলো প্রবারণা উৎসব
বান্দরবানের রোয়াংছড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় রথযাত্রার মধ্য দিয়ে প্রবারণা উৎসব মাহা ওয়াগ্যেয়াই পোয়ে শেষ হয়েছে।
রোয়াংছড়ি কেন্দ্রীয় উৎসব উদযাপন হিসেবে আয়োজিত প্রবারণা পূর্ণিমার ও মাহা ওয়াগ্যেয়াই পোয়ে: উপলক্ষে গৃহীত তিন দিনের কর্মসূচির সমাপনী দিনে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারের মাঠে প্রাঙ্গণে আজ বুধবার (২৮ অক্টোবর ২৬) বিকাল ৫টা দিকে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রবারণা উৎসব উদযাপন অনুষ্ঠানে পার্বত্য জেলা ভিক্ষুৃ পরিষদের সভাপতি ও রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে অধ্যক্ষ উ: পঞ্ঞানন্দ মহাথেরো সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদে সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি, সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ ফারহান ফাইয়াজ, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, মংহাইনু মারমা, গান্ধিলাল তঞ্চঙ্গ্যা, অংশৈচিং মারমাসহ হাজারো নর ও নারী, শিশু-কিশোর ও কিশোরী উপস্থিত ছিলেন।

এতে সংক্ষিপ্ত ধর্মীয় আলোচনা শেষে স্বর্ণ ময়ূর সাদৃশ্য রথের উৎস্বর্গ করেন। পরে রথের উপর আসনে বুদ্ধে প্রতিবীম্বর বসিয়ে মঙ্গল সূত্রপাঠের মাধ্যমে রথযাত্রার শুরু করা হয়। রথের বাঁধানো ডানে ও বামে দুইটি দড়ি হাতে ধরে ভক্তরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যুব-যুবতী এবং নর ও নারী, শিশু, কিশোর ও কিশোরীরা টেনে চলে।
এসময় হাজারো নর-নারী মোমবাতি জ্বালিয়ে মঙ্গলের আশীর্বাদ প্রার্থনা করে। ফলে এই ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠানটি সকল সম্প্রদায়ের লোকের কিংবা জাতি বর্ণ নির্বিশেষে এক মিলনমেলায় পরিণত হয়। আশ পাশে এলাকার পরিক্রম করে শেষ হওয়ার পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারে সংলগ্ন রাখইংক্ষ্যং নদীর ঘাটে নামিয়ে হাজার প্রদীপ জ্বালিয়ে রথটি নদীতে ভাসিয়ে বিসর্জনের মধ্য দিয়ে প্রবারণা উৎসব শেষ হয়।
এদিকে অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলার বাহিনী রথযাত্রায় সার্বিক সহাযোগিতা প্রদানের দেখা গেছে।



