নাক্যাপাড়া স্কুলে সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনের আওতাধীন নাক্যাপাড়া আর্মি ক্যাম্পের উদ্যোগে নাক্যাপাড়া স্কুলের শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম ও খেলনাসামগ্রী বিতরণ করা হয়েছে। একইসঙ্গে বিদ্যালয়টিকে আর্থিক সহযোগিতা প্রদান এবং এলাকার একটি অসহায় পরিবারকেও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
আজ রোববার (১৬ আগস্ট) ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপঅধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি-র উপস্থিতিতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও খেলনা সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সচল রাখতে আর্থিক সহায়তা এবং স্থানীয় একটি অসহায় পরিবারকেও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
সেনাবাহিনীর এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস ও নতুন উদ্দীপনা। একই সঙ্গে নাক্যাপাড়া আর্মি ক্যাম্পের প্রতি স্থানীয় বাসিন্দাদের আস্থা ও ইতিবাচক মনোভাবও আরও দৃঢ় হয়েছে বলে জানান এলাকাবাসী।
এ প্রসঙ্গে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, “অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনগণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে থাকবে।”


