বান্দরবান ইসলামিয়া আলিম মাদ্রাসায় ছাত্রদলের কমিটি গঠন

বান্দরবান ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় প্রথমবারের মতো জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ইমন এবং সাধারণ সম্পাদক লিজা আক্তার মুন্নি।

মঙ্গলবার (০৫ জুন) জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের স্বাক্ষরিত কমিটি প্রকাশিত হয়।

এছাড়া কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বলা হয়েছে।

NewsDetails_03

এদিকে বান্দরবান জেলা ছাত্রদলের আওতাধীন মাতামুহুরি ডিগ্রী কলেজ, আলীকদম কলেজ, চাম্বি স্কুল এন্ড কলেজ আজিজ নগর, বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, নাইক্ষ্যংছড়ি উপজেলার মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট আলিম মাদ্রাসা কমিটির অনুমোদন দেয়া হয়।

বান্দরবান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, নারীরা শিক্ষার পাশাপাশি রাজনৈতিক চর্চার মাধ্যমে দেশে সুস্থ ধারার বৈষম্যহীন রাজনৈতিক প্লাটফর্ম তৈরিতে ভূমিকা রাখবে ।

তিনি আরো বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ এর নেতৃত্বে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম এ কমিটি গঠন ও ক্রিয়া সম্পন্ন করে।

আরও পড়ুন