টানা কয়েক দিনের ভারী বর্ষণে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের পিছনের অংশে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১০ জুলাই) ভোর রাতে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের পিছনের অংশে এই পাহাড় ধসের ঘটনা ঘটে।
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্রজ্যোতি মহাথের জানান, শুক্রবার (১০ জুলাই) ভোর রাতে হঠাৎ বিকট শব্দ হয় আর বিহারের পিছনে থাকা উচুঁ পাহাড়ের বিভিন্ন অংশ ধসে পড়ে বিহারের ভিতরে প্রবেশ করে। এসময় বিহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী মাটিতে নষ্ট হয়ে যায়। তিনি আরো জানান, বিহারে মাটির সাথে সাথে প্রচুর পানি প্রবেশ করে আর সকলের মধ্যে আতংক সৃষ্টি হয়।

বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্রজ্যোতি মহাথের আরো জানান, দুর্যোগের এই মহুর্তে আরো পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে তাই প্রশাসন থেকে এই বিষয়ে নজর রাখলে এবং সুদৃষ্টি প্রদান করলে আমরা কিছুটা হলেও স্বস্তি অনুভব করবো।
এদিকে ঘটনার সংবাদ পেয়ে বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা গিয়ে বিহারের আশপাশ থেকে কিছু মাটি অপসারণ করলেও এখনোও অনেক মাটি জমে বিহার প্রাঙ্গণ কাদামক্ত হয়ে রয়েছে। দ্রæত মাটি অপসারণে ও সাবির্ক সহযোগিতায় পৌরসভাসহ সংশ্লিষ্ট সকলের সহযোহিতা কামনা করেছে বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা।
এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সভাপতি সম্পদ বড়ুয়া, সহ-সভাপতি জয়সেন বড়ুয়া, সাধারণ সম্পাদক প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, অর্থ সম্পাদক মিথুন কুমার বড়ুয়া, প্রচার সম্পাদক রাহুল বড়ুয়া ছোটন, সদস্য নয়ন বড়ুয়া সহ দায়ক-দায়িকারা।


