
মঙ্গলবার সকাল ১১টার দিকে নিহতদের পরিবারের অনুদানের চেক তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান। এসময় তিনি বলেন, এ অনুদান প্রদানের মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণ লাল দেবনাথ ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ণ পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরাসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর বেলা ১টার দিকে মাটিরাঙ্গার ব্যাঙমারা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শিশু ও এক নারীসহ ৫জন নিহত ও ৩০ জনেরও বেশী যাত্রী আহত হয়।



