মাটিরাঙ্গা সীমান্তে তিন বাংলাদেশি বিজিবির হাতে আটক

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বেলছড়ি এলাকার ধলিয়া ব্রিজ এলাকা থেকে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)-এর অধীনস্থ অযোধ্যা বিওপির একটি টহল দল তাঁদের আটক করে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশপুর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম।

আটককৃতরা হলেন, চট্টগ্রামের হালিশহর এলাকার নন্দন কুমার দে (৩১), খাগড়াছড়ির রামগড় উপজেলার শ্মশানটিলা এলাকার সঞ্জয় দে (৪৩) এবং মাটিরাঙ্গা উপজেলার অযোধ্যা নূরনবী পাড়ার মো. সাদ্দাম (৩৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে ভারতে প্রবেশের চেষ্টাকালে ধলিয়া ব্রিজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি চার্জার ও নগদ ২ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, নন্দন কুমার দে-র অসুস্থ বাবাকে দেখতে কলকাতার অ্যাপোলো হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে তাঁরা বৈধ পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

পরে বিধি মোতাবেক জব্দ করা মালামালসহ আটক তিনজনকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
জোন অধিনায়ক বলেন, “সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যকলাপ ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সদস্যরা সদা প্রস্তুত রয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

আরও পড়ুন