
লোকনাথ সেবক সংঘের সভাপতি ডা: রনজিৎ নাথ জানিয়েছেন, প্রদানকৃত সামগ্রী বিগত সময়ে ভক্তবৃন্দের নিকট হতে এবং লোকনাথ সেবক সংঘ বনরুপা রাঙামাটি কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের উদ্বৃত্ত অর্থ থেকে এ সামগ্রী ক্রয় করা হয়। উক্ত সামগ্রী প্রদান অনুষ্ঠানে লোকনাথ সেবক সংঘের সহ-সভাপতি খোকন সাহা, সাধারন সম্পাদক তপন দাশ,অর্থ সম্পাদক বিধান দেব,সাংগঠনিক সম্পাদক ভুপেশ দাশ,প্রচার সম্পাদক রবীন্দ্র বড়ুয়া,লোকনাথ যোগাশ্রম কমিটির আহবায়ক নৃপতি পাল,করুনা দে, ও দিলীপ দেসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



