রুমায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
বান্দরবানের রুমা উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজনে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পারফরম্যান্স বেজড্ গ্রান্ট ফর সেকেন্ডারী ইনস্টিটিউশন স্টিভ এর আওতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী।
এ উপলক্ষে রুমা সাঙ্গু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলদার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে রুমা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল কান্তি দাস, প্রভাষক সুইপ্রুচিং মারমা ও রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলু ত্রিপুরা সহ কলেজসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
পরে ২০২২ ও ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে ৮জনক সংবর্ধনা, ক্রেস্ট , উপহার ও সনদ বিতরণ করা হয়। তার মধ্যে প্রতিজনকে ১০,০০০ টাকা হারে তিনজন এসএসসি ও এইচএসসি পাঁচজনকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিব উল্লাহ জানান, শিক্ষার্থীদের বিশেষ আর্থিক সহায়তা তাদের স্ব স্ব ব্যাংক একাউন্টে এর মধ্যে টাকা জমা দেয়া হয়ে গেছে।
কৃতি শিক্ষার্থী ক্যক্যথুই মারমা বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আর্থিক সহায়তা সহ স্বীকৃতি স্বরূপ সনদ ও সংবর্ধনা প্রদান শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশে অনেক উৎসাহিত করছে। এ ধারা অব্যাহত রাখবার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএ অনার্সে পড়ুয়া ক্যক্যথুই মার্মা সহ সম্বর্ধিত শিক্ষার্থীরা।


