বান্দরবানের রুমা উপজেলায় প্রায় ১১ বছর রুমা বাজার পরিচালনা কমিটি নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ খলিলুর রহমান ও মোহাম্মদ জসিম উদ্দিন।
আজ ১১ সেপ্টেম্বর সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে রুমা বাজার শেডে অনুষ্ঠিত হয়।
বিরতিহীনভাবে বিরতিহীন বিকেল ২টা পর্যন্ত ২শত ৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে একশত ৬০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ খলিলুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইদ্রিস মিয়া পান-৭৮ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ জসিম উদ্দিন। তার ভোট -১৭৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী দিলীপ দাস পান ৫৪ ভোট। কোষাধ্যক্ষ পদন-সাধন বড়ুয়া। রুমা বাজার পরিচালনা কমিটি নির্বাচনে মোট ভোতের ছিল ২৯৫। তার মধ্যে ভোটারেরা ভোটাধিকার প্রয়োগ করেন ২৪৫ জন।
স্থানীয় মেম্বার মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, বাজারে ব্যবসায়ীদের বহুল প্রত্যাশিত নির্বাচন প্রায় ১১ বছর পর অনুষ্ঠিত হয়েছে। কমিটির সদ্য নির্বাচিত প্রতিনিধিরা সুষ্ঠু ও সুন্দরভাবে বার্জার পরিচালনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সুন্দর, সূষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠানে পরিচালনা করতে ভোট কেন্দ্রে দেখভালের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
নির্বাচিত সভাপতি মোঃ খলিলুর রহমান বলেন,শান্তিপূর্ণ পরিবেশ ভোট হওয়াতে আমরা অত্যন্ত খুশী। আমাদের দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করে বাজারকে মডেল বাজারে পরিণত করতে চাই। বাজারে যেসব সমস্যাগুলো বিদ্যমান আছে, তা নিরসন করা হবে।


