বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা ৪নং নোয়াপতং ইউনিয়নের সোনাইসেপ্রু পাড়ার ৫ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুরে গেছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি ২০২৪) সকাল সাড়ে ১০টা দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ঘটনায় ক্ষতিগ্রস্তরা হচ্ছেন, সোনাইসেপ্রু পাড়া বাসিন্দার শৈপাইখয় মারমা মেয়ে মিসাংপ্রু মারমা, উহ্লা মারমা ছেলে অংশৈথুই মারমা, অংসা মারমা ছেলে শৈথুইঅং মারমা, নিথোয়াই মারমা, শৈপাইখয় মেয়ের ছোমাচিং মারমা।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতের কম্বল ও শুকনো খাবার পাঠানো হয়েছে। উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহায়তা প্রদানের আশ্বাস দেন।



