সম্প্রীতির বন্ধন বজায় রেখে কাজ করতে চাই : সাচিংপ্রু জেরী এমপি
বান্দরবান পার্বত্য জেলার ও সকল উপজেলায় এক মায়ের সন্তান হিসেবে সম্প্রীতির বন্ধন রেখে জনসাধারণের সুবিধার্থে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষে কাজ করা হবে। বান্দরবান ৩০০নং আসনের এমপি সাচিংপ্রু জেরী রোয়াংছড়ি উপজেলা সফরে এসে অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত থেকে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে খোঁজ খবর নেন।
আজ বুধবার (২০ মে ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহীর কর্মকর্তা তাজমিন আলম তুলি সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ফারহান ফাইয়াজ, রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্ম হুমায়ুন কবীর, উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক।

এছাড়া অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কারবারি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধিরা মতবিনিময় সভা উপস্থিত ছিলেন।
ইতিপূর্বে সাচিংপ্রু জেরী এমপি বেংছড়ি পাড়া বৌদ্ধ বিহারের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, অংজাই পাড়া বৌদ্ধ বিহারে সীমাঘর নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন, ভূমিসেবা মেলার কার্যক্রমটি শুভ উদ্বোধন এবং উপজেলা পরিষদ ও ভূমি সেবা বুথ পরিদর্শন করেন সাচিংপ্রু জেরী এমপি।



