বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরন

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে। আজ ৩ নভেম্বর (মঙ্গলবার) হংকং সরকারের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউস এর সহযোগীতায় বান্দরবানের জামছড়ি ইউনিয়নের বাঘমারা হেডম্যান পাড়া ও কুহালং ইউনিয়নের কুহালং হেডম্যান পাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই ত্রাণ বিতরন করা হয়।

NewsDetails_03

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ ৪৫৫টি পরিবারের হাতে বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাদ্য সামগ্রী তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাই মং।

এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, গ্রাউস এর চেয়ারপার্সন মংথুই চিং মারমা, প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমাসহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) এর বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং বন্যায় ক্ষতিগ্রস্থরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন