কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমাণ্ডার’স স্কলারশিপ

আনন্দঘন পরিবেশ ও উৎসবের আমেজে দ্বিতীয় বারের মতো রাঙামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো “জোন কমাণ্ডার’স স্কলারশিপ-২৫”।

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কাপ্তাই ‘শিশু নিকেতন স্কুল’ এর আয়োজনে “কাপ্তাই জোন ৩৮ বীরের” পরিচালনায় আজ শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯ টা হতে পৌণে ১১ টা পর্যন্ত ১ ঘন্টা ৪৫ মিনিট ব্যাপি ‘শিশু নিকেতন স্কুল, কাপ্তাই’ এ “জোন কমাণ্ডার’স স্কলারশিপ” অনুষ্ঠিত হয়।

এতে কাপ্তাই, রাঙ্গুনিয়া উপজেলা’সহ পার্শ্ববর্তী উপজেলার ২৮ টি প্রাথমিক এবং ১৩ টি মাধ্যমিক স্কুল থেকে আগত তৃতীয় শ্রেণী হতে ৮ম শ্রেণীর সর্বমোট ৩ শত ৪০ জন পরীক্ষার্থী অংশ নেন বলে জানান শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার।

তিনি আরোও জানান, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ‘ক বিভাগ’ এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ‘খ বিভাগে’ অর্জিত নাম্বরের ভিত্তিতে বিগত বছরের মতো ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে।

NewsDetails_03

এছাড়া নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ২ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা স্বরূপ সেনাবাহিনী কর্তৃক ক্রেস্ট, শিক্ষা উপকরণ গিফট এবং মাসিক স্কলারশিপ প্রদান করা হবে।

অধ্যক্ষ আরোও বলেন, এই স্কলারশিপ এর মাধ্যমে অত্র এলাকার শিক্ষার্থীদের মেধার বহিঃপ্রকাশ ঘটে এবং শিক্ষার্থীদেরকে ভবিষ্যতে আরো বেশি বেশি প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশ গ্রহণে উদ্বুদ্ধ করে।

এদিকে বাংলাদেশ সেনাবাহিনী ৩৮ বীরের অধিনায়ক লেঃ কর্নেল নাজমুল কাদির শুভ, পিএসসি, এদিন সকাল সাড়ে ১০ টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে ৩৮ বীরের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ জিয়াউর রহমান এবং শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার উপস্থিত ছিলেন।

এদিকে পরীক্ষা কেন্দ্রের বাহিরে অপেক্ষামান অভিভাবক, শিক্ষক এবং কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, জোন কমাণ্ডার’স স্কলারশিপ” বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশংসনীয় কাজ। আমরা আশা করছি এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন