রাঙামাটিতে কাপ্তাই হ্রদ থেকে মহিলার মরদেহ উদ্ধার

রাঙামাটিতে কাপ্তাই হ্রদ থেকে মানসিক ভারসাম্যহীন এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৯ টায় শহরের রিজার্ভমুখ এলাকায় কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় থাকা মরদেহটি উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। নিহতের নাম মুক্তা বড়ুয়া। সে শহরের বিডিআর রোডের বাসিন্দা অভিজিত বড়ুয়ার স্ত্রী।

NewsDetails_03

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, একদিন আগে অভিজিত বড়ুয়া কোতয়ালী থানায় তার স্ত্রী মুক্তা বড়ুয়া নিখোঁজের একটি জিডি করেন। রবিবার সকালে স্থানীয়রা রিজার্ভ মুখ এলাকায় একটি মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ এসে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহতের স্বামী অভিজিত বড়ুয়া লাশটি সনাক্ত করেন। এ বিষয়ে আইনগত বিষয়টি খতিয়ে দেখতে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ওই মহিলা গেল বৃহস্পতিবার দিবাগত রাতে ঘর থেকে বের হয়ে যান। এরপর থেকে তাকে স্বজনরা বিভিন্ন জায়গায় খোজাখুজি করে সন্ধান পাননি।

আরও পড়ুন