
বুধবার বাঙালী সংগঠনগুলোর আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়

মানববন্ধনে বাঙালী ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল রিগ্যানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাঙালী ছাত্র ঐক্য পরিষদের উপদেষ্টা মো. জাহাঙ্গীর। আরও বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাহার মিয়া, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. কালাম, সাবেক ইউপি সদস্য জোৎনা বেগম, কাশখালী জামে মসজিদের খতিব মাও. আব্দুর রহীম, বাঙালী ছাত্র ঐক্য পরিষদ কাউখালী উপজেলার সভাপতি মো. শরিফ, সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. শাহীন, সাংগঠনিক সম্পাদক মো. ইমন, কাউখালী ডিগ্রী কলেজের ছাত্রী রাজিয়া সুলতানা প্রমুখ।
বক্তারা সমাবেশে গত ১৮ নভেম্বর খাগড়াছড়ির মানিকছড়িতে উপজাতি সন্ত্রাসী দ্বারা বাঙালী গৃহবধূকে গণধর্ষণের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে বলেন, উপজাতি সন্ত্রাসীরা পার্বত্য এলাকায় চাঁদাবাজি,সন্ত্রাসী, খুন,গুম করে সাধারণ মানুষের উপর প্রতিনিয়ত অত্যাচার চালাচ্ছে। এখন তারা বাঙালী নারীকে ধর্ষণ করে তাদের অত্যাচারের মাত্র আরও বাড়িয়ে দিয়েছে। কিন্তু তাদের এ অত্যাচার মেনে নেওয়া যায় না। অবিলম্বে ঘৃনিত এসব সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।



