
প্রতিবাদ লিপিতে প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি উল্লেখ করেন, পাহাড়ে আন্দোলনরত ৫ বাঙালি সংগঠনের নেতা ও পার্বত্য নাগরিক পরিষদ, বান্দরবানের সভাপতি আতিকুর রহমান এর গ্রেফতারে আমার যোগসাজস ও ষড়যন্ত্রমূলক বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। সংবাদটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক। আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার স্বার্থে এই সংবাদটি প্রকাশ করা হয়। তাই এই সংবাদের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি, আগামীতে এই ধরণের মিথ্যা সংবাদ প্রচার ও প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য সবাইকে আহব্বান জানাচ্ছি। (প্রেসবিজ্ঞপ্তি)



