পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার পাহাড়িকা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের উদ্যোগে পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বাৎসরিক সমাপনী পরীক্ষা উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এইসময় দুই শতাধিক শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় পাহাড়িকা উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাহাড়িকা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের আহবায়ক এবং চন্দ্রঘোনা খ্রীস্টায়ন হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং। এসময় তিনি বলেন, শিক্ষা গ্রহনের মাধ্যমে তোমরা আলোকিত মানুষ হয়ে দেশের কল্যানে কাজ করবে। সবসময় শিক্ষকদের শ্রদ্ধা করবে।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নুর নবী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের সদস্য সচিব শেখ রায়হান আকাশ এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, সহকারী প্রধান শিক্ষক লাভলী রাণী বড়ুয়া, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সুনীল কান্তি দাশ, স্কুলের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম হেলালী, প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের যুগ্ম আহবায়ক টিটু সুলতান ও মো: ইরফান, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন আজাদ, যুগ্ম সদস্য সচিব আমজাদ হোসেন মন্জু, সহ অর্থ সম্পাদক মো: রাসেল এবং সদস্য মো: ইয়াছিন মীম ও মো: ফোরকান।

আরও পড়ুন