
আজ সকালে বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময়, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুর রহমান রাশেদ, সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয়সহ অনেকে উপস্থিত ছিলেন।



