বাঘাইছড়ি সাংস্কৃতিক একাডেমির বার্ষিক সঙ্গীত পরীক্ষার সনদপত্র বিতরণ

সঙ্গীত পরীক্ষা গ্রহনকারী সংস্থা ধ্রুব সংস্কৃতি পরিষদের অধীনে বাঘাইছড়ি সাংস্কৃতিক একাডেমির বার্ষিক পরীক্ষা, সনদপত্র বিতরণ অনুষ্ঠান গতকাল বুধবার বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়ন এর শিজক কলেজ অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

ধ্রুব সংস্কৃতি পরিষদ বাংলাদেশের সভাপতি ঝুলন দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষায় অংশগ্রহনকারীদের মধ্যে সনদপত্র ক্রেস্ট বিতরণ এবং পরীক্ষা গ্রহন সম্পন্ন করেন।

বাঘাইছড়ি সাংস্কৃতিক একাডেমির সভাপতি দীপেন তালুকদার এতে সভাপতিত্ব করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট এর প্রশিক্ষক বিজ্ঞান্তর তালুকদার, স্থানীয় ইউপি সদস্য সুভাষ চাকমা ও শেফালিকা চাকমা। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন