বান্দরবানে নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ বিড়ি জব্দ

নকল ব্যান্ডরোল ব্যবহার করে বান্দরবানে বিড়ি পরিবহনের সময় শহরের বেসরকারি কুরিয়ার সার্ভিস এসএ পরিবহণ থেকে ৫হাজার ৭শত ৬০প্যাকেট অবৈধ রুপালী বিড়ি জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট এর কর্মকর্তারা।

গত ৪ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় বান্দরবানের এস এ পরিবহণের অফিস থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট এর বান্দরবান কর্মকর্তারা এই অবৈধ বিড়ি আটক করতে সক্ষম হয়।

এসময় অবৈধ বিড়ি আমদানির দায়ে কাউকে আটক করতে না পারলেও ৪টি বস্তায় ৫হাজার ৭শত ৬০প্যাকেট রুপালী বিড়ি আটক করা হয়। এসময় এস এ পরিবহণ কাউন্টার এর ম্যানেজার মো.ওমর ফারুক বিড়িগুলো কাস্টমস এক্সাইজ ও ভ্যাট এর কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেন।

অভিযানে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট এর বান্দরবান বিভাগের বিভাগীয় কর্মকর্তা (সহকারী কমিশনার) মো: আব্দুস ছামাদ, রাজস্ব কর্মকর্তা নুর মোহাম্মদ, রাজস্ব কর্মকর্তা মাহাবুবুর রহমান রশিদ, রাজস্ব কর্মকর্তা মুজিবুর রহমানসহ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট এর বিভিন্ন সিপাহীরা উপস্থিত ছিলেন।

NewsDetails_03

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট এর কর্মকর্তারা জানান, নকল ব্যান্ডরোল ব্যবহার করে সরকারী রাজস্ব না দিয়ে যশোর থেকে এক ব্যক্তি বান্দরবানের সুমন হোসেন নামে আরেকজনের কাছে এই বিড়িগুলো সরবরাহ করে।

অবৈধ সিগারেট, বিড়ি, তামাকজাত পণ্য পরিবহন পরিবেশন ক্রয় বিক্রয় করা আইনগত দন্ডনীয় অপরাধ। ভ্যাট আইন ২০১২ ও প্রচলিত আইনে সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প/ ব্যান্ডরোল সংযুক্ত না করলে, লঙ্ঘনকারীর সর্বোচ্চ ১৪বছর কারাদন্ড অথবা ২লক্ষ টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হবেন।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট এর বান্দরবান বিভাগের বিভাগীয় কর্মকর্তা (সহকারী কমিশনার) মো:আব্দুস ছামাদ জানান, এই বিষয়ে মামলা রুজুর কার্যক্রম চলমান রয়েছে।

প্রসঙ্গত, বান্দরবান বিভিন্ন দোকানে খুচরা সিগারেট বিক্রি করার পর দোকানিরা প্যাকেট থেকে ব্যান্ডরোল তুলে নিয়ে ফের তা বিক্রি করে। যা নতুন সিগারেট এর প্যাকেটে ব্যাবহার হয়, ফলে রাজস্ব হারাচ্ছে সরকার।

আরও পড়ুন