খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের মঙ্গলচান পাড়া স্বার্বজনীন শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দিরের পুরোহিত জয়মনি ত্রিপুরা (৮২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন।
আজ শনিবার (১২ জুলাই) বিকাল সাড়ে চারটার দিকে মন্দির প্রাঙ্গণে থাকা পানির মটরটি দীর্ঘদিন নষ্ট থাকার কারণে সেটি নিজে ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

জয়মনি ত্রিপুরা দীর্ঘদিন ধরে এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ছিলেন একজন শান্ত, পরোপকারী ও ধর্মপ্রাণ ব্যক্তি।
তিনি ডিবিসি নিউজ ও দৈনিক ‘চাটগাঁ চোখ’ পত্রিকার খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মিলন ত্রিপুরার নানা।
এই মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। আগামীকাল বিকাল চারটায় শেষকৃত্য ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দাহক্রিয়া সম্পন্ন করা হবে।



