
শুক্রবার দুপুর দেড়টার দিকে ৭১ এর বীরঙ্গনা হ্লাম্রাসং মারমার বাড়িতে গিয়ে জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা তার খোঁজ খবর নেন। এসময় আবেগাপ্লুত হয়ে পড়েন রনাঙ্গনের এ বীরঙ্গনা। এসময় জুয়েল চাকমা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বীরঙ্গনা হ্লাম্রাসং মারমাকে শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান করেন।
বীরঙ্গনা হ্লাম্রাসং মারমাকে শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান কালে জুয়েল চাকমা বলেন, এ সবের কৃতিত্ব সম্পূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের। পার্বত্য জেলা পরিষদ সরকারের একটা মাধ্যম মাত্র। একমাত্র আওয়ামীলীগ সরকারই মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের যথোপযুক্ত সম্মান দিতে জানে।



