মাটিরাঙ্গায় জরায়ু ক্যানসারের টিকা পাবে ৭৪৮৪ কিশোরী

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ২৪ অক্টোবর থেকে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে ৭ হাজার ৪৮৪ জন কিশোরীকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়া হবে।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ তথ্য জানানো হয়। এদিকে এ টিকা সম্পর্কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

NewsDetails_03

মাটিরাঙ্গা উপজেলায় প্রাথমিক নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় সহ মোট ১৮২ টি বিদ্যালয়ে ৭ হাজার ৪৮৪ জন কিশোরীকে এ টিকা প্রদান করা হবে। পঞ্চম থেকে নবম শ্রেণির শিক্ষার্থী এবং ১০-১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে (এইচপিভি) টিকা দেওয়া হবে। নির্দিষ্ট বয়সী ও নির্ধারিত শ্রেণিতে অধ্যয়নরত কিশোরীরা ওয়েবসাইটে নিবন্ধন করে টিকাকার্ড সংগ্রহ করতে পারবে। পরে ওই কার্ড দেখিয়ে টিকার ডোজ নিতে হবে। আগামী ২৪ অক্টোবর থেকে মাটিরাঙ্গা উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১৮ দিনব্যাপী টিকা কার্যক্রম চলবে।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শেখ আবুল হাসনাত বলেন, ২৪ অক্টোবর থেকে মাটিরাঙ্গায় মাস ব্যাপী এ টিকা কার্যক্রম চলবে। এ ছাড়া পর্যায়ক্রমে ইপিআই সেকশনের সঙ্গে এ টিকা প্রদান করা হবে।

আরও পড়ুন