মাটিরাঙ্গার ৫ মানসিক ভারসাম্যহীনের ঠাঁই মিরপুর আশ্রয়কেন্দ্রে

ইউএনওর উদ্যোগ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে মাটিরাঙ্গায় থাকা পাঁচজন মানসিক ভারসাম্যহীন নারী-পুরুষকে ঢাকার মিরপুর শাহ আলী সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মাটিরাঙ্গা থানার এএসআই মো. আক্তার হোসেনের নেতৃত্বে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। এর আগে যুব রেড ক্রিসেন্ট ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে দেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা বলেন, “সমাজসেবা কার্যালয়, স্থানীয় সচেতন মহল ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজলের সহযোগিতায় দীর্ঘদিন ধরে ভবঘুরে জীবনযাপন করা এসব নারী-পুরুষকে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানো সম্ভব হয়েছে।”

আরও পড়ুন