রাঙামাটিতে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রাঙামাটি সদরের বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সাঁতার প্রশিক্ষণ উপলক্ষ্যে সমাপনী ও সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা।
বক্তব্যে রিফাত আসমা প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন, ভাল সাতারু দেশের সুনাম বৃদ্ধিতে ভুমিকা রাখতে পারে বিধায় প্রশিক্ষন নিয়ে ঘরে বসে থাকলে হবে না, নিয়মিত অনুশীলন করতে হবে। তিনি প্রত্যাশা করেন, আজকের ক্ষুদে সাতারুরা একদিন এই জেলার জন্য সুনাম বয়ে আনবে।

বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুমিরা চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বন্দুকভাঙ্গা ইউপি চেয়ারম্যান অমর চাকমা, জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পন দেওয়ান, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হান্নান প্রমূখ।
অন্যদের মধ্যে বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সাঁতার প্রশিক্ষক রসময় চাকমার অধীনে মাসব্যাপী প্রশিক্ষণে ৩০জন ছাত্রছাত্রী অংশগ্রহন করে। সমাপনী দিনে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ ও ক্রীড়া পোশাক বিতরন করা হয়।



