লামায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে পদযাত্রা

বান্দরবানের লামা উপজেলায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে পদযাত্রা করেছে স্থানীয় নেতা কর্মীরা।

NewsDetails_03

আজ রবিবার সকালে লামা বাস টার্মিনাল থেকে একটি পদযাত্রা শুরু হয়ে বাজার এলাকায় গিয়ে সমবেত হয়। পরে বাজার এলাকায় একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে দলের জন্য যে কাজ করছেন, মাঠে-ময়দানে ত্যাগ স্বীকার করেছেন তাকে বাদ দিয়ে “জনবিচ্ছিন্ন” ব্যক্তিকে মনোনয়ন দেয়া হয়েছে। আমরা এই মনোনয়েন পরিবর্তন চাই, আমরা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরীর মনোনয়ন পরিবর্তন করে সদস্য সচিব জাবেদ রেজাকে বান্দরবান আসনে বিএনপির মনোনয়ন দেয়ার দাবী জানান।

আরও পড়ুন