লামায় স্বপ্ন কানন বিদ্যাপীঠের এসএসসি প্রথম ব্যাচের বিদায় সংবর্ধণা

বান্দরবান জেলার লামা উপজেলার স্বপ্ন কানন বিদ্যাপীঠের এসএসসি প্রথম ব্যাচ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে।

NewsDetails_03

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দরদরী এলাকাস্থ বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধণা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধণায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব প্রধান অতিথি ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন ও রুপসীপাড়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরীক্ষার্থী মোহনা আক্তার মিম, মো. সাজ্জাদুল ইসলাম। ফারজানা আক্তার ও শতাব্দি বড়ুয়া মানপত্র পাঠ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপেল বড়ুয়া বলেন, স্বন্ন কানন বিদ্যাপীঠটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম ব্যাচে ৩৭ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও বাঙ্গালী শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করতে যাচ্ছে। আশাকরি পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনবেন এ শিক্ষার্থীরা।

আরও পড়ুন