বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বান্দরবান জেলার নবগঠিত কমিটিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সোহেলকে সহ-সভাপতি করে ১০১সদস্যের পূণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে নবগঠিত যুবদলের জেলা কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
আজ শুক্রবার (২ মে) সকাল বেলা বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কায়সার।

এদিকে, এক শুভেচ্ছা বার্তায় নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কায়সার ও ছাত্রদলের আহ্বায়ক মুহাম্মদ জিয়াবুল হক জিয়াবু শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ফ্যাসিস্ট সরকারের কবল থেকে এদেশের যুবদল কর্মীরা গণতন্ত্রকে মুক্ত করতে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। যুবদলের নতুন কমিটির নেতৃত্বে দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আরো বেগবান হবে।
তারা আরও বলেন, জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের গ্রেপ্তার, মামলা, হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না। নতুন কমিটি গঠন করার ফলে জেলা-উপজেলা যুবদলের প্রত্যেকটি কমিটি আরও শক্তিশালী হবে। নব গঠিত কমিটির নেতৃত্বে রাজপথের আন্দোলনে নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবদলের তৃণমূলের নেতাকর্মীরা আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়ে বেগমান করে তুলবে ইনশাল্লাহ।
উল্লেখ্য (১ মে) বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নরুল ইসলাম নয়ন ও দপ্তর দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়।
বান্দরবান জেলা যুদলের নবগঠিত কমিটির অন্যরা হলেন, জহির উদ্দিন মাসুম সভাপতি,আফিফুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।



