
সকালে শহরের হাফেজ ঘোনা এলাকার বাস স্টেশনে এক সভার আয়োজন করা হয়। পৌর মেয়র মোঃ ইসলাম বেবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি ।

এসময় অন্যান্যদের মধ্যে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রাণী সাহা , পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল আজিজ, আওয়ামীলীগের সহ-সভাপতি মো: আব্দুর রহিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় সভাপতির বক্তব্যে পৌর মেয়র মো: ইসলাম বেবী বলেন , আজকের এই হস্তান্তর অনুষ্টানের মধ্য দিয়ে পৌরসভার দায়িত্ব অনেক বেড়ে গেল । আগামীতে এই বাস স্টেশনকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সার্বিক সহযোগিতার জন্য পৌরসভার পাশাপাশি পৌরবাসীর দায়িত্ব অপরিসীম।

প্রতিমন্ত্রী বীর বাহাদুর আরো বলেন , বান্দরবানের এই বাস স্টেশনকে আরো আধুুনিকায়নের জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হবে। এসময় সভায় যাত্রীদের পাশাপাশি ,সকল যানবাহনের কর্মচারীদের জন্য বিশ্রামাগার ও একটি আধুনিক মানের মসজিদ এই এলাকায় নির্মানের ঘোষনা ও দেন প্রতিমন্ত্রী ।
উল্লেখ্য,বান্দরবান শহরের হাফেজ ঘোনা এলাকায় প্রায় সাড়ে চার একর ভূমির উপর বান্দরবান কেন্দ্রীয় বাস স্টেশন নির্মান করা হয়। ২০০১ সালে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড কাজটি শুরু করলেও বরাদ্ধের অভাবে নির্মান কাজ পিছিয়ে যায়, পরে বরাদ্ধ বাড়িয়ে দেড় কোটি টাকা ব্যায়ে বাস স্টেশন নির্মান করা হয়। দীর্ঘদিন পরে এই বাস স্টেশনটি পৌরসভার কাছে হস্তান্তরের মধ্য দিয়ে যাত্রীসেবার মান বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।



