ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বান্দরবানে র‌্যাবের নিরাপত্তা জোরদার

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বান্দরবানের পশুর হাট, কোরবানির পশু পরিবহন, ঈদ জামাত উপলক্ষে এলাকায় জনসমাগম বৃদ্ধি পাচ্ছে, যা ঈদ-উল-আযহা পর্যন্ত উত্তরোক্ত বৃদ্ধি পাবে। এ প্রেক্ষাপটে জনসাধারনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে র‌্যাব-১৫ বিশেষ ব্যবস্থা গ্রহণ ও জোরদার করেছে। কার্যক্রমের অংশ হিসেবে র‌্যাব-১৫ বান্দরবান ক্যাম্পের আওতাধীন এলাকার সকল পশুর হাট, গুরুতপূর্ণ সড়ক, প্রবেশপথ এবং জনসমাগমস্থলে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।

শনিবার (২৩ মে) সকালে বান্দরবানের কালাঘাটা গরুর বাজারে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ মেহেদী আলম সাংবাদিকদের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

NewsDetails_03

এসময় তিনি বলেন, নিয়মিত মোবাইল পেট্রোল, স্ট্যান্ডিং চেকপোস্ট এবং তাৎক্ষণিক রেসপন্স টিম সার্বক্ষণিক প্রস্তুতু রাখা হয়েছে। পোশাকধারী সদস্য কর্তৃক টহলের পাশাপাশি সাদা পোশাকে র‌্যাব সদস্যরা মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে, যাতে চাঁদাবাজি, ছিনতাই, প্রতারণা বা জাল নোট সংক্রান্ত অপরাধ দ্রæত সনাক্ত ও প্রতিরোধ করা সম্ভব হয়। হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ও সেবার অংশ হিসেবে জাল নোট সনাক্তকরণ ব্যবস্থা রাখা হয়েছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক চিকিৎসা প্রস্তুুত রয়েছে। পাশাপাশি নিরাপদ পশু পরিবহন এবং হাট ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় অব্যাহত রয়েছে।

এদিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) সিপিসি-৩ এর আওতায় বান্দরবানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় স্থানীয় বাসিন্দারা র‌্যাবের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে।

আরও পড়ুন