বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ৫১টি ক্ষতিগ্রস্থ পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (২৩ মে) বিকেলে বান্দরবানের বাঘমারা বাজারে ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রæ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্যর পক্ষ থেকে আগুনে পুড়ে যাওয়া ৫১টি ক্ষতিগ্রস্থ পরিবারকে ৩০কেজি চাউল এবং ৭হাজার ৫শত টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এসময় পবিত্র ইদুল আযহা উপলক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে ১টি শাড়ী ও ১টি ল্ঙ্গুী প্রদান করে।

এসময় জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু, সদর থানার অফিসার ইনচার্জ মো.শাহেদ পারভেজ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ৫১টি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস বলেন, অগ্নিকান্ডে বাঘমারা বাজারের যে ক্ষতি হলো তা অবর্ণনীয়। বিপদ কখন আসে বলা যায় না, তবে সবাইকে সর্তক থাকতে হবে। এসময় তিনি জেলা প্রশাসন থেকে সুযোগ থাকলে ক্ষতিগ্রস্থদের আরো সহায়তা করার আশ্বাস প্রদান করেন এবং সমাজের বিত্তবানদের ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়ানোর আহবান জানান।
৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রæ প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানানোর ভাষা নেই,তবে ক্ষতি পুষিয়ে আমাদের আবার নতুন করে এগুতে হবে। এসময় তিনি আরো বলেন,বর্তমান সরকার জনবান্ধব সরকার আর এই সরকার গরীব ও অসহায়দের পাশে ছিল আর আগামীতেও থাকবে।
উল্লেখ্য: গত রবিবার (১৭ মে) ভোর ৪টায় সময় ভয়াবহ অগ্নিকান্ডে বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারের ৫১টি দোকান-বাড়ী পুড়ে ছাই হয়ে যায় আর অগ্নিকান্ডে সবাই নি:স্ব হয়ে পড়ে।



