ওয়ার্ড কমিটি, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে কাপ্তাই বিএনপিতে চাঙ্গাভাব

ওয়ার্ড কমিটি গঠন, নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রমে রাঙামাটির কাপ্তাই বিএনপিতে চাঙ্গাভাব দেখা দিয়েছে। গত মাসের ২৫ আগস্ট হতে শুরু হওয়া এই কার্যক্রম গত রবিবার (৭সেপ্টেম্বর) শেষ হয়েছে বলে জানান কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ।

তিনি আরোও জানান, রাঙামাটি জেলা বিএনপির নির্দেশক্রমে ইতিমধ্যে কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়ন এর অধিকাংশ ওয়ার্ডে এই কার্যক্রম সম্পন্ন করা হলেও দূর্গমতার কারনে ৪ নং কাপ্তাই ইউনিয়ন এবং ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর কিছু কিছু ওয়ার্ডে ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন করা সম্ভব না হলেও অচীরেই এই ওয়ার্ড গুলোর কমিটি গঠন করা হবে।

বিএনপির সভাপতি লোকমান আহমেদ আরোও বলেন, ওয়ার্ড কমিটি গঠন, সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রম জোরদার এর মাধ্যম দলটির মধ্যে একটি নতুন প্রাণবন্ততা দেখা গেছে। এই কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং দলের কর্মকাণ্ডে গতিশীলতা আনা হচ্ছে।

NewsDetails_03

উপজেলা বিএনপির সভাপতি আরো বলেন, ওয়ার্ড পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্যদের নবায়নের মাধ্যমে বিএনপি’র সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাচ্ছে। তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত দলের সকল কর্মকাণ্ডে একটি ইতিবাচক ও সক্রিয় পরিবেশ তৈরি হচ্ছে। স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের সাথে দলের সম্পর্ক আরও জোরদার হচ্ছে।

৪ নং কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম বলেন, কাপ্তাই উপজেলার বিভিন্ন ওয়ার্ডে নতুন সদস্য সংগ্রহের প্রক্রিয়ার মাধ্যমে দলের মধ্যে নতুন নেতৃত্ব তৈরি করতে সাহায্য করবে। পুরানো সদস্যদের নবায়নের মাধ্যমে তাদের দলের প্রতি দায়বদ্ধতা ধরে রাখা এবং অভিজ্ঞদের কার্যক্রমের সাথে যুক্ত রাখা হচ্ছে।

২ নং রাইখালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাসেম মেম্বার, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন বলেন, সামগ্রিকভাবে ওয়ার্ড কমিটি গুলোকে সক্রিয় করার উপর জোর দেওয়া হচ্ছে, যাতে তারা স্থানীয় পর্যায়ে দল ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে৷ এই কার্যক্রমগুলোর মাধ্যমে বিএনপি তাদের কর্মী-সমর্থকদের মধ্যে এক ধরনের উৎসাহ-উদ্দীপনা তৈরি করতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন