কাপ্তাইয়ে যুবকের আত্মহত্যা

রাঙামাটির কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা’র খবর পাওয়া গেছে। গত কাল (১১ সেপ্টেম্বর) রাত ১০.৫০টায় সময় কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউপি’র বরইছড়ি কলেজ এলাকার শহীদুল্লাহ এর পু্ত্র মোঃ শাহীন (২৪) নামক যুবক নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন জানান, নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মোঃ শাহীন নামের ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

NewsDetails_03

কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কায় কিসলু জানান, প্রাথমিকভাবে আমরা অভিযোগ নিয়েছি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি মর্গে প্রেরণ করা হয়েছে।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আরও পড়ুন