কাপ্তাই জাতীয় উদ্যানে ৭ ফুট লম্বা অজগর সাপ অবমুক্ত

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটি ৭ ফুট লম্বা এবং এর ওজন ৮ কেজি বলে জানান পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন।

NewsDetails_03

আজ রবিবার (১৭ নভেম্বর) সকাল ১১ টায় রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন এবং বন বিভাগের কর্মীরা সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করেন। এসময় বন বিভাগ এবং Wildlife and snake rescue team in Bangladesh (WSRTBD) সদস্যগণ উপস্থিত ছিলেন।

এর আগে গত শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর কেপিএমের ১নং গেইট হতে Wildlife and snake rescue team in Bangladesh এর রেস্কিউয়ার ইমরান হোসেন ইমন এবং হামিদুল ইসলাম ফাহিম অজগর সাপটিকে উদ্ধার করে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

আরও পড়ুন