খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খাগড়াছড়ি জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

আজ শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় জেলা বিএনপির উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে মুক্তমঞ্চে অনুষ্ঠিত সমাবেশে নেতারা হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।

NewsDetails_03

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া বলেন, নির্বাচনী প্রক্রিয়াকে কলুষিত করার লক্ষ্যে এ ধরনের সহিংসতা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।

সাধারণ সম্পাদক এমএন আবছার এবং উপদেষ্টা জাকিয়া জিন্নাত বীথি বক্তব্যে উল্লেখ করেন, এ হামলা শুধু ব্যক্তি নয়, গোটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আঘাত। অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে হামলার প্রতিবাদ জানিয়ে সমাবেশ সফল করেন।

আরও পড়ুন