খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে সমবেত প্রার্থনা
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বান্দরবানের রাজগুরু বৌদ্ধ বিহারে সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে জেলা বিএনপির সদস্য চনুমং মারমা এর আয়োজনে বান্দরবানের রাজগুরু বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাকর্মীরা সমবেত প্রার্থনায় মিলিত হয়।
এসময় সমবেত প্রার্থনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সমবেত প্রার্থনায় শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ. কেতু মহাথের।
সমবেত প্রার্থনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব চনুমং মারমা, জামছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অংচমং মারমা, কুহালং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি চাইউগ্য মেম্বার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অংসাহ্লা মারমা, জেলা জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের আহবায়ক নুথোয়াইচিং মারমা সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



